অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে ? উপযুক্ত দৃষ্টান্তসহ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো।

অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে ?

কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।

অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য :

. অমিত্রাক্ষর ছন্দে চৌদ্দ মাত্রা থাকে

. প্রতি চরণে দুটি পর্ব থাকে

. প্রথম পর্বে আট মাত্রা থাকে

. দ্বিতীয় পর্বে ছয় মাত্রা থাকে

. ছন্দে অন্ত্যমিল নেই

. এক চরণের সাথে আরেক চরণের অন্ত্যমিল নেই

. ছন্দে অর্থের প্রবহমানতা থাকে

. অর্থ কোন চরণের মধ্যে সীমাবদ্ধ থাকে না

. অর্থ অনুসারে যতি বসে

১০. অর্থ অনুসারে ছেদ বসে

১১. ছন্দে প্রচুর তৎসম শব্দ ব্যবহার হয়

১২. ছন্দে সমাসবদ্ধ শব্দ বেশি ব্যবহার হয়

১৩. এই ছন্দে অনুপ্রাসের ব্যবহার বেশি হয়

১৪. অমিত্রাক্ষর ছন্দের ভাষা গম্ভীর হয়

১৫. ছন্দ গম্ভীর অর্থ প্রকাশে সহায়ক

১৬. ছন্দে ভাব একাধিক চরণে প্রবাহিত থাকে

১৭. ছন্দের লয় ধীর

১৮. ছন্দে ভাষা গতিশীল হয়

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading