উপভাষা কাকে বলে? বাংলা ভাষায় কয়টি উপভাষা ও কী কী? উপভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো।

উপভাষা- কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলে।

উপভাষার প্রকারভেদ

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. সুকুমার সেন, অতীন্দ্র মজুমদার ইত্যাদি অধিকাংশ পন্ডিতগণেরই একই মত পোষণ করেছেন। বাংলা ভাষার প্রধান উপভাষা মোট পাঁচটি।এগুলো হল: ১।রাঢ়ী,২।ঝাড়খণ্ডী,৩।বরেন্দ্রী,৪।বাঙালি ও ৫। কামরূপী।

রাঢ়ী উপভাষার

মধ্য পশ্চিম বঙ্গ। অর্থাৎ তার ভিতরে রয়েছে পশ্চিম রাঢ়ী- বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া। পূর্ব রাঢ়ী- কলকাতা, চব্বিশ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলী, উত্তর-পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ।

ঝাড়খণ্ডী উপভাষার


দক্ষিণ – পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশ। এর মধ্যে রয়েছে মালভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ – পশ্চিম মেদিনীপুর অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত।


বরেন্দ্রী উপভাষার

উত্তর বঙ্গ অর্থাৎ মালদাহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী ও পাবনা জেলা এ উপভাষার অন্তর্ভুক্ত।


বাঙালি উপভাষার

পূর্ব বঙ্গ দক্ষিণ পূর্ব বঙ্গ এ উপভাষী অঞ্চল। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর, নোয়াখালী, চট্টগ্রাম এ উপভাষার অন্তর্ভুক্ত।


কামরূপী উপভাষার

উত্তর – পূর্ববঙ্গ কামরূপী ভাষার অন্তর্ভুক্ত। এতে আছে জলপাইগুড়ি, রংপুর, কুচবিহার, উত্তর দিনাজপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading