গোসানিমারী সম্পর্কে সংক্ষিপ্ত টাকা লেখো। (Write short note about Gosanimari.)

দিনহাটা থানার খলিসা গোসানিমারী গ্রামে রাজপাট ঢিবি বর্তমান কোচবিহারের দক্ষিণ-পশ্চিমে প্রায় 22 কিমি এবং দিনহাটার পশ্চিমে 12.8 কিমি দূরে অবস্থিত। ঢিবিটি বর্তমানে পূর্ব থেকে পশ্চিমে 185 মিটার এবং উত্তর থেকে দক্ষিণে 150 মিটার এবং গড় উচ্চতা 12 মিটার। জানা গিয়েছে, 18 বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তারা তাদের তত্ত্বাবধানে খননকার্য শুরু করেছিলেন গোসানিমারী রাজপাট ঢিবিতে। প্রায় এক বছরের বেশি সময় ধরে চলে এই খননকার্য। উদ্ধার হয় অনেক প্রাচীন মূর্তি। তবে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছিল খনন কাজ। পুরোনো ইতিহাস থেকে জানা যায়, ত্রয়োদশ শতকের মধ্যভাগে কামরূপ রাজা সন্ধ্যা রায় গোসানিমারীতে রাজ্যপাট স্থাপন করেন। এরপর অবশ্য খেন বংশের ছাপ দেখা গিয়েছে রাজ্যপাট ঘিরে। গোসানিমারীর দুর্গে কিছুদিনের জন্য হলেও কোচবিহারের রাজারা রাজ্য পরিচালনা করেছেন বলেও জানা যায়। তবে বড়ো কোনো প্রাকৃতিক দুর্যোগে মাটি চাপা পড়ে যায় সেই দূর্গ। গবেষকদের মতে, সার্বিকভাবে খনন হলে এলাকা থেকে উঠে আসবে অনেক অজানা ইতিহাস, যার সবটাই মাটি-চাপা পড়ে রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading