ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রীষ্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

10ই জুলাই 1800 সালে ভারতের তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য:

এদেশে ইংরেজ অধিকার প্রতিষ্ঠিত হবার পর দেশ শাসনের প্রয়ােজনে ইংল্যান্ড থেকে আনা হল সিভিলিয়ানদের। কিন্তু তারা এদেশের শিক্ষা-সংস্কৃতি, আচার আচরণ এমনকি এ দেশের ভাষার সঙ্গে ছিল অপরিচিত। অথচ এসব না জানলে মানুষদের সঙ্গে কথা না বললে দেশ শাসন করা দুঃসাধ্য। তাই বিলেত থেকে আসা তরুণ সিভিলিয়ানদের এই সমস্ত বিষয় শিক্ষাদানের জন্য তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি (১৮০০) খ্রিস্টাব্দে কলকাতা লালবাজার “কলেজ অফ ফোর্ট উইলিয়াম” প্রতিষ্ঠা করলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading