অসমর্থ শিশুদের জন্য সুযোগ সুবিধা (Facilities for disabled children)

অসমর্থ শিশুদের জন্য সুযোগ সুবিধা:

POA 1992 অনুসারে একজন অসমর্থ শিশুকে নিম্নলিখিত সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে।

• বই, কাগজপত্র ও অন্যান্য জিনিসের প্রকৃত ব্যয় বাৎসরিক ৪০০ টাকা পর্যন্ত।

• বিদ্যালয় পোষাকের জন্য প্রকৃত ব্যয় বাৎসরিক ২০০ টাকা পর্যন্ত।

• যাতায়াত ভাতা মাসিক ৫০ টাকা পর্যন্ত। যদি শিশু বিদ্যালয় হোস্টেলে থাকে তবে কোন ভাতা নয়।

• পাঠক ভাতা (Reader Allowance) অতিরিক্ত মাত্রায় প্রতিবন্ধী ও নিম্নক্ষমতা বিশিষ্ট মাসিক ৭৫০ টাকা এবং অন্ধ শিশুদের জন্য পঞ্চম শ্রেণীর পর হতে।

• নিম্নক্ষমতাসম্পন্ন অতিরিক্ত মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মাসিক ৭৫টাকা Escort ভাতা।

• যন্ত্রের প্রকৃত ব্যয় মাসে ২০০০ টাকা ৫ বছরের জন্য।

• অতিরিক্ত অস্থি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কখনও কখনও অনিবার্য হয়ে ওঠে একজন পরিচারক রাখার। প্রতি ১০ জনে বিদ্যালয়ে একজন পরিচারক রাখা যেতে পারে। তাকে রাজ্য সরকারী Class IV কর্মচারীর মত বেতন (Scale of pay) দেওয়া যেতে পারে।

• অসমর্থ শিশু বিদ্যালয় চত্বরের মধ্যে বিদ্যালয় হোস্টেলে থাকলে এবং সে যদি সেই বিদ্যালয়েরই ছাত্র হয় তবে সে রাজ্য সরকারী নিয়ম অনুসারে হোস্টেলে থাকা ও খাওয়ার জন্য টাকা পাবে। যাদের অভিভাবকের মাসিক আয় ৫০০০ টাকার বেশী নয় তারা থাকা ও খাওয়ার প্রকৃত খরচ মাসিক ২০০

টাকা পর্যন্ত পেতে পারে যদি হোস্টেলে থাকার জন্য কোন বৃত্তি না থাকে। অতিরিক্ত অস্থিসংক্রান্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যার সহায়তা একান্ত প্রয়োজন মাসিক ৫০ টাকা

হোস্টেলের যেকোন কর্মী পেতে পারে যদি সে তার নিজের কাজ করার পর অতিরিক্ত সহায়তার কাজ করে।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading