উত্তরবলা তথা পুণ্ড্র অঞ্চলে সূর্যদেবতার উপাসনার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় আশ্রেয় উপনিষদে, যা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের রচিত একটি গ্রন্থ। এই উপনিষদে উল্লেখ করা হয়েছে যে, অনার্য জাতি, যেমন-পুণ্ড্র, সুক্ষ্মরা সূর্যদেবতার । উপাসনা করতেন।
গুপ্তপূর্ব কালের সৌর দেবদেবীর পূজার প্রচলন ছিল। এ ছাড়াও গুপ্তযুগ থেকে পালপর্বের অনেক সূর্যমূতি আবিষ্কৃত হয়েছে কুমারপুর, নিয়ামতপুর (রাজশাহি), বগুড়া জেলার দেওড়া, দিনাজপুর জেলার বাইরহট্টা, মহেন্দ্র বিভিন্ন স্থানে।
প্রাপ্ত এই সকল, সূর্যমূর্তিগুলির সাধারণ কয়েকটি বৈশিষ্ট্য হল- দুই হস্তে পদ্ম, সম্মুখ ভাগে সপ্তাশ্বর সারথি অরুণ, সঙ্গীদের মধ্যে দন্ডী, পিঙ্গল, উষা ও প্রত্যুষসহ দণ্ডায়মান মূর্তি তার সঙ্গে সূর্যপুত্র রেবস্তেরও কিছু মূর্তি আবিষ্কৃত হয়েছে।