কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’-এর ঐতিহাসিক গুরুত্ব কী?

অথবা, অর্থশাস্ত্র-এর রচয়িতা কে? এর ঐতিহাসিক গুরুত্ব কী?

কৌটিল্য বা চাণক্য হলেন অর্থশাস্ত্রের রচয়িতা, যাঁর প্রকৃত নাম ছিল বিষুগুপ্ত। অর্থশাস্ত্র-এর ঐতিহাসিক গুরুত্ব: প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদান হিসেবে কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ। কৌটিল্য বা বিষুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা। অখন্ড ভারত গঠনের কারিগর ছিলেন চাণক্য। এই অর্থশাস্ত্র থেকে মৌর্যযুগ সংক্রান্ত বহু মূল্যবান তথ্য পাওয়া যায়।

মৌর্যযুগের ভূমিবিন্যাস, কৃষি উৎপাদন ব্যবস্থা, সেচব্যবস্থা, কারিগরি শিল্প, ধাতুবিদ্যা, অন্তর্বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, রাজস্ব, রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগ প্রভৃতি অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানার জন্য অর্থশাস্ত্র বাস্তবিকই অত্যন্ত মূল্যবান। এর পাশাপাশি এই গ্রন্থে আমরা পাই রাজনীতি, পররাষ্ট্রনীতি, বর্ণাশ্রম, ধর্ম, বিবাহব্যবস্থা, নারীর অধিকার, পারিবারিক জীবন, দাসপ্রথা, জীবিকা ইত্যাদি সম্পর্কে অজস্র গুরুত্বপূর্ণ তথ্য।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading