ছোটগল্পের বৈশিষ্ট্যগুলি লেখো।

ছোট গল্পের বৈশিষ্ট্য:

    বিশ্বসাহিত্যে এমনকি বাংলা সাহিত্যের অন্যতম শাখা ছোটগল্পের দিকে লক্ষ্য করলে এর অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একমাত্র রবীন্দ্রনাথের হাত ধরে ছোট গল্পের বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যের নতুন রূপে সৃষ্টি করেছিল তা ছোটগল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য। যেরকম –

1. ছোটগল্পের প্রাণ হবে খুবই ছোট অর্থাৎ বিষয় হবে খুবই ছোট।

2. ছোটগল্পের বিষয়ে বাহ্যিক কোন বর্ণনা বা অপ্রয়োজনীয়’ বর্ণনা থাকবে না।

3. জীবনের কোনো এক মুহুর্ত থেকে ছোটগল্পের পথ চলা শুরু হয় অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোটগল্পের যাত্রা।

4. রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোট গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না শেষ করতে ইচ্ছা থাকবেনা পাঠকের পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে।

5. ছোট গল্পের বিষয় বস্তুর মধ্যে সংযম বোধ থাকবে।

6. নাটকীয়তা সংঘাত ব্যঞ্জনা ধর্মী তা ছোটগল্পের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

7. ছোট গল্পের মধ্যে ঘটনার একটি শীর্ষ মুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকবে, যেখানে গল্পের বিষয়বস্তু বাঁক নিয়ে অনন্য হয়ে উঠতে পারে।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading