টীকা লেখো কালিদাস।

কালিদাস ছিলেন গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তাঁর রচিত তিনটি উল্লেখযোগ্য মহাকাব্য হল-‘রঘুবংশম্’, ‘কুমারসম্ভব’, ‘মেঘদূতম্’। তাঁর ক্ষুদ্র কাব্যগ্রন্থ ‘ঋতুসংহার’-এ বিভিন্ন ঋতুর প্রাকৃতিক বর্ণনা ফুটে উঠেছে। তাঁর রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-‘অভিজ্ঞানশকুন্তলম্’, ‘মালবিকাগ্নিমিত্রম্’ এবং ‘বিক্রমোবর্শী’। তাঁর রচনাগুলি পাঠ করে স্পষ্টই বোঝা যায় যে, তিনি অসাধারণ কবিপ্রতিভার অধিকারী ছিলেন এবং দর্শনশাস্ত্র, নাট্যশাস্ত্র, যোগ জ্যোতিষ প্রভৃতি বিষয়ে তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। তাঁর রচনাগুলি গুপ্তযুগ তথা প্রাচীন যুগের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে স্বীকৃত।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading