‘দশরাজার যুদ্ধ’ সম্পর্কে সংক্ষেপে লেখো।

‘দশরাজার যুদ্ধ’:

ঋগ্‌বৈদিক যুগে আর্যরা একাধিক উপজাতিতে বিভক্ত ছিল। এই উপজাতি গোষ্ঠীগুলি ছিল-ভারত, যদু, তুর্কস, অনু, পুরু, জুহু প্রভৃতি। এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কোনো-না-কোনো বিষয় নিয়ে প্রায়ই বিবাদ লেগে থাকত। এই বিবাদগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি মুখ ছিল ‘দশরাজার যুদ্ধ’।

রাজা দিবোদাসের পুত্র সুদাস ছিলেন ভারত গোষ্ঠীর রাজা। এই সময় রাজাদের অধীনে একজন করে পুরোহিতের থাকত। বিশ্বমিত্র ছিলেন সুদাসের পুরোহিত। বিশ্বমিত্রের কাজে যখন সুদাস অসন্তুষ্ট হয়, তখন সুদাস বিশ্বমিত্রকে পুরোহিত পদ থেকে নামিয়ে এনে তার পরিবর্তে বশিষ্ঠকে প্রধান পুরোহিত পদে নিয়োগ করলে বিশ্বমিত্র আর্যগোষ্ঠীর দশজন রাজাকে নিয়ে সুদাসকে আক্রমণ করেন। এর ফলে যে যুদ্ধের সূচনা হয়, তা ‘দশরাজার যুদ্ধ’ নামে পরিচিত। যাই হোক, দশরাজার এই যুদ্ধে সুদাসের জয় হয়।

দক্ষিণ ভারতের মেগালিথ

‘উত্তরের কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি’ সম্পর্কে লেখো

‘চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্র সংস্কৃতি’ সম্পর্কে লেখো।

টীকা লেখো: সপ্তসিন্ধু।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading