নিমন্ত্রণপত্র রচনার সূত্রগুলি লেখো ? নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম

নিমন্ত্রণপত্র রচনার সূত্র :-

পত্রের শুরু,সম্ভাষণ, পত্রের মূল অংশ,পত্রের সমাপ্তি,ঠিকানা ও তারিখ, অনুষ্ঠানসূচি, আমন্ত্রিত অতিথির ঠিকানা |

নিমন্ত্রণ পত্রের গঠন শৈলী অন্যান্য দাপ্তরিক পাত্র হতে আলাদা | নিম্নে নিমন্ত্রণ পত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলো আলোচনা করা হলো :

নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম :

পত্রের শুরু : নিমন্ত্রণ পত্রের শুরুতেই , অনুষ্ঠানের নাম এবং বিষয়সূচি উল্লেখ করতে হবে । নিমন্ত্রণ পত্র যেহেতু , জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ করার উদ্দেশ্যে লিখিত হয় সুতরাং এ জাতীয় পত্র বিশেষ কোন ধর্মীয় বা কল্যাণ ব্যঞ্জক শব্দ ব্যবহৃত হয় না । তবে বিয়ের নিমন্ত্রণ এর ক্ষেত্রে ,” পরম করুণাময়ের নামে ” অথবা ” শ্রীশ্রী প্রজাপতয়ে নম” লেখা যেতে পারে শুরুতেই উল্লেখ করেছি পত্রের শুরুতে অনুষ্ঠানের শিরোনাম উল্লেখ থাকে । যেমন , ” পিঠা উৎসব 2023 “

সম্ভাষণ : নিমন্ত্রণ পত্রের শুরুতেই , প্রাপকের উদ্দেশ্যে সৌজন্যে সূচক অথবা স্নেহ মুলক কিছু শব্দ ব্যবহার করা হয় । শব্দগুলো মূলত আন্তরিকতা প্রকাশে সহায়ক । কিছু সম্ভাষণ হিসেবে ব্যবহৃত শব্দের উদাহরণ : সুধী , মহোদয় , শ্রদ্ধেয় , প্রিয়তমেষু , জনাব , সুজন প্রভৃতি । বয়স ও সম্পর্ক ভেদে সম্ভাষণ মূলক শব্দ নির্বাচনে সচেতনতা অবলম্বন করা শ্রেয় ।

পত্রের মূল অংশ : নিমন্ত্রণপত্রে অংশটি হয় তথ্য বহুল । সারসংক্ষেপে, অনুষ্ঠানের ধরন , সময়সূচী , স্থান প্রভৃতি উল্লেখিত থাকে পত্রের এই অংশে । তাই এটাকে পত্রের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয় । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে , অনুষ্ঠানের বিষয় ও সময়ের পাশাপাশি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দর্শক হিসেবে কারা উপস্থিত থাকবেন সংক্ষেপে এসব তথ্য ও উল্লেখ থাকে ।

বিয়ের নিমন্ত্রণ পত্রের ক্ষেত্রে , বর ও কনের পরিচিতি , কোন সময় শিক্ষাগত যোগ্যতা , ঠিকানা প্রকৃতি উল্লেখ থাকে । নিমন্ত্রণ পত্র লেখার সময় খেয়াল রাখতে হবে , পত্রের ভাষা যেন সহজ ও বোধগম্য হয় । প্রয়োজনীয় তথ্য যেন উল্লেখ থাকে । এছাড়াও এ ধরনের পত্রের ভাষায় বিনীত ভঙ্গি প্রকাশ পাওয়া জরুরি ।

পত্রের সমাপ্তি : পত্রের এই অংশে , প্রাপক কে বিনীতভাবে উপস্থিতির জন্য অনুরোধ জানানো হয় | এ অংশের শেষভাগে , বিনীত নিবেদক লেখার পর প্রেরকের নাম উল্লেখ থাকে ।

ঠিকানা ও তারিখ : নিমন্ত্রণপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো , অনুষ্ঠানে তারিখ অনুষ্ঠানে উদ্দেশ্যে নির্ধারিত স্থান । প্রচলিত রীতি অনুযায়ী , নিমন্ত্রণপত্রে সর্ববামে তারিখ এবং নিমন্ত্রণের প্রেরণকারীর নামের নিচে ঠিকানা লেখার নিয়ম রয়েছে । তবে সময়ের সাথে সাথে , অধুনা এই যুগে এ নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় । বর্তমানে , তারেক এবং ঠিকানা নিমন্ত্রণ পত্রের বামদিকে লেখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ।

অনুষ্ঠানসূচি : নির্ধারিত দিনের বিশেষ আয়োজনে , কোন সময়ে কোন অনুষ্ঠান কত কতক্ষণ সময় ব্যাপী অনুষ্ঠিত হবে তার উল্লেখ নিমন্ত্রণপত্রে দেয়া হয়ে থাকে । এতে , আমন্ত্রিত অতিথি গণ আয়োজিত অনুষ্ঠান কতক্ষণ ব্যাপী চলবে তা ধারণা করে নিতে পারেন ।

আমন্ত্রিত অতিথির ঠিকানা : নিমন্ত্রণ পত্রের এক পর্যায়ে , খামের উপর স্পষ্ট হরফে কাঙ্খিত ব্যক্তির ঠিকানা সম্ভব হলে ফোন নম্বর সংযোজিত করতে হবে যাতে করে সঠিক সময়ে পত্রখানা সঠিক ব্যক্তির নিকট পৌঁছাতে পারে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading