প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের ত্রুটিগুলি আলোচনা করো।

প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি যথেষ্ট থাকলেও এগুলি একেবারেই ত্রুটিমুক্ত ছিল না। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ত্রুটিগুলি হল-

• প্রথমত, যে সমস্ত প্রাচীন সাহিত্যিক উপাদান পাওয়া গেছে, সেগুলির ক্ষেত্রে সঠিক সময়ের অভাব লক্ষ করা যায়। ঠিক সেই কারণে, অনেক সময় ইতিহাসের সঠিক কাল নির্ণয় করা কঠিন হয়ে যায়।

• দ্বিতীয়ত, ঐতিহাসিক যখন ইতিহাস রচনা করেন তখন এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের সময় ইচ্ছামতো তিনি তাঁর লেখনীতে পরিবর্তন ঘটান, ফলে স্বাভাবিকভাবে বিষয়ের বা ঘটনার প্রকৃত বিবরণ বিকৃত হয়।

• তৃতীয়ত, যুগে যুগে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে এবং তার সঙ্গে ঘটেছে কল্পনার মিশ্রণ। তাই এগুলি কখনোই পূর্ণাঙ্গ ইতিহাসের মর্যাদা পায় না।

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading