বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার সাংবিধানিক বিধি ব্যবস্থা ।Constitutional rules to protect the impartiality and independence of the judiciary.

(ক) বিচারকদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিলের উপর ধার্য এবং তা সংসদের অনুমোদনের উপর নির্ভরশীল নয় ।

(খ) বিচারকদের কার্যকালে তাদের বেতন ও ভাতা হ্রাস করা যায় না ।

(গ) বিচারকদের অপসারণের পদ্ধতি জটিল এবং সহজসাধ্য নয় । কেবলমাত্র প্রমাণিত অসমর্থ অথবা অশোদাচরণের অভিযোগের ভিত্তিতে পদচ্যুতির প্রস্তাব যদি সংসদের উভয় কক্ষে মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিতি ভোট দানকারী সদস্যের দুই-তৃতীয় অংশের দ্বারা সমর্থিত হয় তাহলে তার ভিত্তিতে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতি কে পদচ্যুত করতে পারেন । 

(ঘ) বিচারপতিদের বিচার বা ঘোষিত রায়ের কোন সমালোচনা করা যাবে না এবং সেটি করা হলে তাকে আদালত অবমাননা রূপে গণ্য করা হবে যা আইনত দণ্ডনীয় । (ঙ) কোন বিচারপতির বিরুদ্ধে ইনপিসমেন্টের প্রস্তাব উত্থাপিত হওয়ার ঘটনা ব্যতিরেকে কোন বিচারকের আচরণ সংক্রান্ত কোনো আলোচনা করা যাবে না সংসদের অথবা রাজ্য – আইনসভায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading