বিদ্যাসাগরের ছদ্মনামে লেখা গ্রন্থগুলির উল্লেখ করো। বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগর কতখানি প্রাসঙ্গিক?

বিদ্যাসাগর ছদ্মনামে বেশ কয়েকটি গ্রন্থ লেখেন। ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনামে লেখেন ‘অতি অল্প হইল’, ‘আবার অতি অল্প হইল’ ও ‘ব্রজবিলাস’। ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য’ ছদ্মনামে লেখেন ‘রত্নপরীক্ষা’ গ্রন্থ।

বাংলা গদ্য প্রথম সুসংহত, সুপরিণত ও ও সহজ গতিময়তায় চলতে শুরু করেছিল বিদ্যাসাগরের হাতে। তিনি প্রথম বাংলা গদ্যের যথার্থ শিল্পী। বাংলা গদ্যকে সুশৃঙ্খল রূপ দিতে তিনিই প্রথম যাত্রা শুরু করেছিলেন। এজন্যেই রবীন্দ্রনাথ লিখেছিলেন-“বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনিই সর্বপ্রথমে বাংলা গদ্যে কলা-নৈপুণ্যের অবতারণা করেন।”

বিদ্যাসাগরকে বাংলা গদ্যের বিবিধ রূপনির্মিতি নিয়ে অগ্রসর হতে হয়েছিল। ফলে বিদ্যাসাগরের রচনাকে বিভিন্নভাবে ভাগ করা যায়-অনুবাদমূলক রচনা, মৌলিক রচনা, সমাজসংস্কারমূলক রচনা, শিক্ষামূলক রচনা ও লঘু রচনা। বিদ্যাসাগর যখন সাহিত্যে এলেন তখন বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন নেই। ফলে বিদ্যাসাগরকে অনুবাদমূলক রচনায় হাত দিতে হয়। বিদ্যাসাগর একে একে অনুবাদ করতে থাকেন-কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম্’ থেকে ‘…

গদ্যভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল, সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যাকুশলতা দান করিয়াছেন।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading