মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

বিভাস : কী রে পরেশ, এইতো মাধ্যমিক পরীক্ষা দিলি, বই-খাতা নিয়ে কোথায় চললি?
পরেশ : টিউশনে যাচ্ছি। অঙ্কটা পড়তে শুরু করলাম।
বিভাস : ও, তার মানে তুই সাইন্স নিয়ে পড়বি ?

পরেশ : হ্যাঁ, আমি যেহেতু ডাক্তার হতে চাই তাই সায়েন্স নিয়েই পড়তে হবে। তুই কী নিয়ে পড়তে চাস?
বিভাস : আমি আর্টস নিয়ে পড়বো। তুই তো জানিস আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে।
পরেশ : তাছাড়া তুই তো শিক্ষকতা করতে চাস? স্কুল টিচার না কলেজের অধ্যাপক কী হতে চাস?

বিভাস : ইতিহাস অনার্স এবং মাস্টার ডিগ্রি করার ইচ্ছে আছে। তারপর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেব। যেকোনো একটা পেলেই হবে।
পরেশ : ঠিক আছে ,এই নিয়ে পরে কথা হবে এখন পড়ে আসি।
বিভাস : হ্যাঁ, আয়।পরে কথা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading