মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’-র ওপর একটি টীকা লেখো।

অথবা, ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকার ঐতিহাসিক গুরুত্ব কী?

অথবা, ‘ইন্ডিকা’-র ওপর টীকা লেখো।

অথবা, মেগাস্থিনিস কে ছিলেন? তাঁর বিবরণের ওপর রচিত ‘ইন্ডিকা’ গ্রন্থ সম্বন্ধে টীকা লেখো।

যে সকল বিদেশিদের রচনা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানরূপে বিশেষ গুরুত্বপূর্ণ, তাঁদের মধ্যে অন্যতম হলেন মেগাস্থিনিস। পশ্চিম এশিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূতরূপে মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষভাগে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে আগমন করেন এবং বেশ কয়েক বছর ভারতে বসবাস করেন। তিনি তাঁর ভারত ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন ‘ইন্ডিকা’ শীর্ষক গ্রন্থে।

• ইন্ডিকা-র গুরুত্ব: এই গ্রন্থ থেকে ভারত ও তাম্রপর্ণীর ভৌগোলিক বিবরণ, ভারতবর্ষের উর্বরতা, পাটলিপুত্র নগরের বিবরণ, পৌরশাসন ও সামরিক সমিতিগুলির বিবরণ ইত্যাদি নানা মূল্যবান তথ্য পাওয়া যায়। ইন্ডিকা থেকে আমরা তৎকালীন ভারতের সামাজিক শ্রেণিবিন্যাস, অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কেও অবহিত হই। তবে ‘ইন্ডিকা’ গ্রন্থ অন্যান্য সাহিত্যিক রচনার মতো কোনো-কোনো ক্ষেত্রে অতিরঞ্জন দোষে দুষ্ট এবং মেগাস্থিনিসের লেখার সঙ্গে সমকালীন লেখকদের রচনার মধ্যে কিছুটা অমিল লক্ষ করা যায়। যেমন-তিনি বলেন ভারতে সাতটি জাতি ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ভারতে ছিল চারটি জাতি। তথাপি ইতিহাসের উপাদান হিসেবে ‘ইন্ডিকা’ গ্রন্থটি অতি গুরুত্বপূর্ণ

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading