সমাপিকা ক্রিয়া কী? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।

সমাপিকা ক্রিয়া

যে ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে সমাপিকা ক্রিয়া বলে।সমাপিকা ক্রিয়াকে ইংরেজিতে Finite Verb বলে।যেমন: করিম স্কুলে যায়।

*সমাপিকা ক্রিয়ার প্রকারভেদ :

সমাপিকা ক্রিয়া পাঁচ প্রকার।যথা:

১. সকর্মক ক্রিয়া

২. অকর্মক ক্রিয়া

৩. দ্বিকর্মক ক্রিয়া

৪.প্রযোজক ক্রিয়া

৫. যৌগিক ক্রিয়।

১. সকর্মক ক্রিয়া :

যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।কর্ম আছে কি নাকি নেই? সেটা বুঝব ক্রিয়াকে ‘কি’ বা ‘কাকে’- দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে বুঝব কর্ম আছে।যেমন: রহিম বই পড়ে।

২. অকর্মক ক্রিয়া:

যে ক্রিয়ার কর্ম নেই,তাকে অকর্মক ক্রিয়া বলে।যেমন: সে হাঁসে।

৩. দ্বিকর্মক ক্রিয়া :

যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।যেমন: সে আমাকে একটি গোলাপ দিল।

এখানে আমাকে ও গোলাপ দুটো কর্ম।

৪.প্রযোজক ক্রিয়া:

যে ক্রিয়া দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বুঝায়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।যেমন:

মা শিশুকে চাঁদ দেখায়।

৫. যৌগিক ক্রিয়া:

কোন বাক্যে যদি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া একসঙ্গে থাকে, তাকে যৌগিক ক্রিয়া বলে।যেমন: আমাকে ট্রেন ধরতে হবে।এখানে ধরতে অসমাপিকা ক্রিয়া ও হবে সমাপিকা ক্রিয়া।একসঙ্গে হয়ে হলো যৌগিক ক্রিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading