বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো।

অষ্টাঙ্গিক মার্গ : গৌতম বুদ্ধ উপলব্ধি করেছিলেন মানুষ জন্মগ্রহণ করে বলেই তার মধ্যে কামনা , বাসনা , মোহ ও আসক্তির জন্ম হয় — এগুলিই মানুষের দুঃখের কারণ । দুঃখ থেকে মুক্তি পেতে গেলে এই রিপুগুলির বিনাশ প্রয়োজন । গৌতম বুদ্ধ তাই কামনা , বাসনা , মোহ ও আসক্তির বিনাশে এবং নির্বাণ বা মোক্ষ লাভের জন্য আটটি … বিস্তারিত পড়ুন

ডিউই-র শিক্ষা দর্শন ব্যাখ্যা করো।

জন ডিউই এর শিক্ষা দর্শন: জন ডিউই এর শিক্ষা চিন্তা আধুনিক কালে পৃথিবীর সব দেশেরই শিক্ষা পদ্ধতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে । তাঁর শিক্ষা দর্শন একদিকে যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রচিত , অন্যদিকে যান্ত্রিক সভ্যতার বিকাশের সঙ্গে সমতা রেখে তা সংগঠিত । তাঁর শিক্ষা দর্শনের মধ্যে এই দুই উপাদানের সার্থক সমন্বয় আমরা … বিস্তারিত পড়ুন

আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো।

তাই আদর্শ শিক্ষকের দায়িত্ব কর্তব্যকে নিচের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে বর্ণনা করা যায়। যেমন- (১) শিক্ষকের পেশাগত দায়িত্ব ও কর্তব্য (২) সমাজ সংস্কারক হিসেবে দায়িত্ব ও কর্তব্য (৩) সমাজে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব ও কর্তব্য (১) শিক্ষকের পেশাগত দায়িত্ব ও কর্তব্য (Professional Duties and Responsibilities of Teachers) শিক্ষকের মূল কাজ হলো তার পেশাগত দায়িত্ব ও … বিস্তারিত পড়ুন

রুশোর মতে নারীশিক্ষার উপর একটি টীকা লেখো।

রুশোর মতে নারীশিক্ষার উপর একটি টীকা মার্ক্স-পূর্বকালের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক জাঁ-জাক রুশো, যাঁর রচনা অন্তত একটি বিপ্লব সৃষ্টি করতে সমর্থ হয়েছিলো। সাম্যবাদী মার্ক্সের রচনায় যেমন শ্রেণীসংগ্রাম, রোম্যানটিক রুশোর রচনায় তেমনি প্রকৃতি; এবং প্রকৃতি নামক মিথ্যার শেকলে রুশো বন্দী করেছেন নারীকে। রুশো বিভিন্ন রচনায় বিচার করেছেন নারীর প্রকৃতি বা স্বভাব, শিক্ষা, ও সামাজিক-রাজনীতিক ক্ষেত্রে নারীর স্থান। … বিস্তারিত পড়ুন

ডেলরস কমিশন বর্ণিত যে-কোনো দুটি শিক্ষার স্তম্ভ আলোচনা করো।

জানার জন্য শিক্ষা : Know কথাটির অর্থ হল ‘জানা’। আমরা বলি জ্ঞান। বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে আমাদের জানার প্রয়োজন। জানার ফলে আমাদের মধ্যে একটা চিন্তা করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, জীবনযাপন করার চেতনা বা উপলব্ধি গড়ে ওঠে। জ্ঞানসমৃদ্ধ হলেই মানুষ তার করনীয় কি তা সে বুঝতে পারে। কর্মদক্ষতার জন্য জ্ঞান প্রয়োজন, আবার জ্ঞানে বলীয়ান … বিস্তারিত পড়ুন

শিক্ষাদর্শনের পরিধি আলোচনা করো।

Ans :- –(১) সহজাত মানসিক সামর্থ্য: ব্যক্তি সহজাতভাবে কিছু মানসিক সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে। যেমন-বুদ্ধি, প্রক্ষোভ, স্মৃতি, কল্পনা, চিন্তন ইত্যাদি। শিক্ষার ক্ষেত্রে এই সামর্থ্যগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষামনােবিজ্ঞানে এই সহজাত সামর্থ্যগুলি সম্পর্কে বিশদ আলােচনা থাকে। (২) জীবনবিকাশের ধারা: শিক্ষামনােবিজ্ঞান শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক বিকাশের ধারাগুলি আলােচনা করে এবং শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যে পরিবেশের প্রয়ােজন তার … বিস্তারিত পড়ুন

নেতিবাচক শিক্ষা কী?

নেতিবাচক শিক্ষা হল প্রচলিত ধারার শিক্ষার বিপরীত। নেতিবাচক শিক্ষায় শিশুদেরকে আগে শারীরিক ও মানসিকভাবে ইতিবাচক শিক্ষার জন্য প্রস্তুত করা হয়। শিশুদের শরীর ও মন যখন বিকশিত হয়ে যায় তখন তারা ইতিবাচক শিক্ষা গ্রহণ করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষকের ভূমিকা লেখো।

রবীন্দ্রনাথ ঠাকুর ‘ শিক্ষার ধারা’ প্রবন্ধে শিক্ষক সম্পর্কে বিশেষ আলোচনা করেছেন। তিনি বলেছেন ” মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে, যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়।” তিনি মনে করতেন শিক্ষক শিক্ষার্থীর সহায়ক হবেন। তপোবন শিক্ষা ব‍্যবস্থার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। শিক্ষককে ‘গুরু’ বলে আখ‍্যা দিয়েছিলেন।

প্রয়োগবাদের তিনটি প্রধান নীতি উল্লেখ করো।

প্রয়োগবাদীরা বিশ্বাস করেন – মানুষের জীবন বিকাশের ধারা পরিবেশের সাথে সামঞ্জস্যবিধানের মাধ্যমে সাধিত হয়। সামাজিক পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়েই শিক্ষার্থীর ব্যাক্তিত্ব বিকশিত হয়। সর্বোপরি , প্রয়োগবাদী দর্শনে মানুষের জীবনকে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে ও উপযোগিতার পটভূমিকায় বিচার করা হয়েছে।

শিশুকেন্দ্রিক শিক্ষার তিনটি বৈশিষ্ট্য লেখো ?

ANS: শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রত্যেক শিশুকে তার নিজেস্ব ক্ষমতা আগ্রহ অনুসারে বিকাশের সুযোগ দেওয়া। শিক্ষক ব্যক্তিগত ভাবে প্রত্যেক শিশুর উপর নজর দিয়ে থাকেন। তাঁর শিক্ষনের পদ্ধতি সম্পূর্ণ ব্যক্তিতান্ত্রিক। নানা ধরনের হাতের কাজের মাধ্যমে শিশুর সৃজনশীলতার বিকাশের চেষ্টা করা হয় শিশুকেন্দ্রিক শিক্ষায়।