পালযুগে নারীদের অবস্থা সম্পর্কে লেখো। Write about the conditions of women during the Pala Period.

পালযুগে শুধুমাত্র আভিজাত পরিবারের মেয়েদের মধ্যে লেখাপড়ার প্রচলন ছিল বলে মনে হয়। ‘পবনদূত’ কাব্যে নারীদের প্রেমপত্র রচনার ইঙ্গিত আছে। তাঁরা নৃত্য, গীতসহ নানা কলাবিদ্যায় নিপুণ ছিলেন। চর্যাগীতিতে রমণীদের নৃত্য-গীতে নৈপুণ্যের উল্লেখ আছে। তাঁরা বিনা সহযোগে গ্রাম-গ্রামান্তরে গান গেয়ে বেড়াতেন। কখনো- কখনো পত্নী স্বামীর চিন্তায় সহরমণে যেতেন। বিধবা জীবন নারীজীবনের চরম অভিশাপ ছিল। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর আমোদ-প্রমোদ, সাজসজ্জা, সুখসম্ভোগ সব ঘুচে যেত। বিবাহাদি শুভ অনুষ্ঠানে বিধবা নারীর উপস্থিতি কাম্য ছিল না। পালযুগে নারীদের অবস্থা বিশেষ ভালো ছিল না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading