প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখ।

1. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ (Ivan Pavlov)।

        সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিজ্ঞানী বি. এফ. স্কিনার ।

2. প্যাভলভ ক্ষুধার্ত কুকুরের উপর গবেষণা করেছেন।

       কিন্তু স্কিনার ক্ষুধার্ত ইদুরের ওপর গবেষণা করেছেন।

3. প্রাচীন অনুবর্তনে নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে আচরন সৃষ্টি হয়, তাই এটি হল ” Type – I” বা “Respondent ” বলে।

           অপরদিকে , সক্রিয় অনুবর্তনে নির্দিষ্ট কোনো উদ্দীপকের উপস্থিতিতে আচরনের সৃষ্টি হয় না, তাই এটি হল “Type – II” বা অপারেন্ট ।

4. প্রাচীন অনুবর্তনে প্যাভলভ উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন ।

            অপরদিকে , সক্রিয় অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়ার ধারাবাহিকতার শৃঙ্খলার ওপর স্কিনার গুরুত্ব দিয়েছেন ।

5. প্রাচীন অনুবর্তনে প্রাণীর আচরন প্রাণীর ইচ্ছাধীন নয়।

        অপরদিকে সক্রিয় অনুবর্তনে অনুবর্তিত আচরন প্রাণীর ইচ্ছাধীন।

6. প্রাচীন অনুবর্তন প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

          অপরদিকে, সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

7. প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত প্রতিক্রিয়া সম্পুর্নভাবে প্রত্যাশামূলক ।

          অপরদিকে , সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াগুলি সবসময় নির্দেশনামূলক।

8. প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে সময় ।

        অপরদিকে, সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে প্রেষনা ।

9. প্রাচীন অনুবর্তনে শক্তিদায়ী প্রতিক্রিয়া সৃষ্টির আগেই শক্তিদায়ী উদ্দীপকের উপস্থাপন করা হয়।

 যেমন : খাদ্যের প্রয়োগের দ্বারা লালক্ষরণের সৃষ্টি ।

            অপরদিকে, স্কিনারের সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়া সৃষ্টির পরে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থাপন করা হয়।

 যেমন : লিভারে/বোতাম চাপ দেওয়ার আগেই খাদ্যবস্তুর উপস্থাপন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading